Qount ব্যবহারের শর্ত

Qount ব্যবহার করলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন। সহজ ভাষায় লেখা, মন দিয়ে পড়ুন।

সর্বশেষ আপডেট: ৩ নভেম্বর ২০২৬

1.সার্ভিস

Qount বিজনেসগুলোকে অনলাইন বুকিং নেওয়া, নিজের ওয়েবসাইট, পেমেন্টের তথ্য সংরক্ষণ, ইনভয়েস আর রিপোর্টের সুবিধা দেয়। কাস্টমার যে বিজনেসে বুকিং দেন, সেবাটা সেই বিজনেসই দেয়, Qount না।

2.অ্যাকাউন্ট

  • অ্যাকাউন্ট খুলতে কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে আর সঠিক তথ্য দিতে হবে
  • পাসওয়ার্ড গোপন রাখা আর অ্যাকাউন্টে যা হয় তার দায়িত্ব আপনার
  • স্টাফকে অ্যাক্সেস দিলে তাদের কাজের দায়িত্বও আপনার

3.বিজনেস মালিকের দায়িত্ব

  • দাম, সময়, ছবি আর বিজনেসের তথ্য সঠিক ও হালনাগাদ রাখা
  • কনফার্ম করা বুকিং অনুযায়ী সেবা দেওয়া
  • ক্যানসেলেশন আর রিফান্ডের নিয়ম পরিষ্কারভাবে জানানো এবং মেনে চলা
  • কাস্টমারের তথ্য শুধু বুকিংয়ের কাজে ব্যবহার করা
  • দেশের প্রচলিত আইন আর ট্রেড লাইসেন্সের নিয়ম মেনে চলা

4.কাস্টমারের বুকিং

বুকিং হলো কাস্টমার আর বিজনেসের মধ্যে চুক্তি। অ্যাডভান্স, বাকি টাকা, ক্যানসেলেশন আর রিফান্ড সেই বিজনেসের নিয়ম অনুযায়ী হবে। Qount শুধু বুকিং সহজ করার মাধ্যম।

5.পেমেন্ট

কাস্টমারের টাকা সরাসরি বিজনেসের নিজের অ্যাকাউন্টে যায়। Qount কোনো টাকা গ্রহণ, ধরে রাখা বা ফেরত দেয় না। Transaction ID মিলিয়ে বুকিং কনফার্ম করার দায়িত্ব বিজনেসের।

6.প্ল্যান ও বিল

  • নতুন বিজনেস ৩ দিন ফ্রি ব্যবহার করতে পারে
  • প্রতি বিজনেসের জন্য মাসে ৳৯৯৯; ৩ মাসে ১০%, ৬ মাসে ১৭% আর ১ বছরে ২৫% ছাড়, আগাম বিকাশে পরিশোধ
  • সাবস্ক্রিপশন শেষ হলে অনলাইন বুকিং বন্ধ থাকে, ড্যাশবোর্ড চালু থাকে
  • দাম বদলালে অন্তত ৩০ দিন আগে জানানো হবে
  • সাবস্ক্রিপশনের রিফান্ডের নিয়ম রিফান্ড পলিসিতে আছে

7.যা করা যাবে না

  • মিথ্যা বা প্রতারণামূলক বিজনেস বা বুকিং তৈরি
  • অন্যের তথ্য অনুমতি ছাড়া সংগ্রহ বা অপব্যবহার
  • সিস্টেমে অনুপ্রবেশ বা অতিরিক্ত চাপ সৃষ্টির চেষ্টা
  • বেআইনি, অশ্লীল বা কপিরাইট ভঙ্গকারী ছবি বা লেখা আপলোড

এসব করলে আমরা অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করতে পারি।

8.আপনার কনটেন্ট

আপনার আপলোড করা লোগো, ছবি, ভিডিও আর লেখা আপনারই থাকবে। আপনার ওয়েবসাইট আর Qount মার্কেটপ্লেসে দেখানোর জন্য আপনি আমাদের সেগুলো ব্যবহারের অনুমতি দিচ্ছেন।

9.সার্ভিসের প্রাপ্যতা

আমরা সার্ভিস সবসময় চালু রাখার চেষ্টা করি। তবে রক্ষণাবেক্ষণ, ইন্টারনেট বা তৃতীয় পক্ষের সমস্যার কারণে মাঝে মাঝে বিঘ্ন হতে পারে।

10.দায়ের সীমা

আইন যতটা অনুমতি দেয়, ততটা পর্যন্ত বিজনেস আর কাস্টমারের মধ্যে কোনো বিরোধ, টাকা লেনদেন বা সেবার মানের জন্য Qount দায়ী থাকবে না। কোনো ক্ষেত্রে আমাদের দায় আপনার গত ৩ মাসের সাবস্ক্রিপশন ফির বেশি হবে না।

11.অ্যাকাউন্ট বন্ধ

আপনি যেকোনো সময় অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন। শর্ত ভঙ্গ হলে আমরাও অ্যাকাউন্ট বন্ধ করতে পারি। বন্ধ হলে আপনার ওয়েবসাইট আর বুকিং নেওয়া বন্ধ হয়ে যাবে।

12.প্রযোজ্য আইন

এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে।

13.পরিবর্তন ও যোগাযোগ

শর্ত বদলালে এই পেজে নতুন তারিখ দেওয়া হবে। পরিবর্তনের পরেও ব্যবহার চালিয়ে গেলে নতুন শর্ত মেনে নিচ্ছেন বলে ধরা হবে। প্রশ্ন থাকলে qount.net/contact থেকে লিখুন।

Terms of service · Qount